শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

লংগদু রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে রাবেতা মডেল উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের (২০২৬) বিদায় ও নবীন বরণ এবং মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯এপ্রিল) সকাল ১১টায় রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আখতার হোসেনের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক আল মামুন ইবনে মিজান এর সভাপতিত্বে এ বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু জোনের জোন অধিনায়কের প্রতিনিধি উপ-অধিনায়ক মেজর জাকারিয়া জন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু সরকারী মডেল কলেজের অধ্যক্ষ ওসমান গণি, লংগদু থানার তদন্ত ওসি স্বরজিৎ দেবনাথ বায়তুশ শরফ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফোরকান আহমদ, লংগদু প্রেস ক্লাবের সভাপতি এখলাছ মিঞা খান, বীর মুক্তিযুদ্ধা আবুল হোসেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য প্রতুল বিকাশ চাকমা, অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ।

শেষে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এবং দোয়া মুনাজাতের মাধ্যমে বিদায়ী ও নবীন বরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রতিষ্ঠান প্রধান।