শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

খাগড়াছড়ির মানিকছড়িতে ক্ষত পাহাড় পরিদর্শনে কর্মকর্তারা, পরিবেশ আইনে মামলা

১৯

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার সংবাদ প্রকাশ ও অভিযানের পর সরেজমিনে পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরিবেশে ক্ষতি এবং অপরাধের সাথে জড়িতদের কোন ছাড় নয় পরিবেশের আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৯এপ্রিল) বিকেলে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়ার মাস্টার পাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার স্থান পরিদর্শন করতে গিয়ে খাগড়াছড়ি জেলাপ্রশাসক মেঃ আনোয়ার সাদাত এ হঁশিয়ারী দেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মেঃ আনোয়ার সাদাত সহ পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহাম্মদ, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারি কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত আরো বলেন, পাহাড় কাটার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ইতিমধ্যে পরিবেশ সংরক্ষণ আইনে মামলাও হয়েছে। তাছাড়া অবৈভাবে পাহাড় কাটা চক্রের বিরুদ্ধে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের সাথে যারাই জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শান্তিমূলক ব্যবস্থা নিশ্চিতে কঠোর পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছেন তিনি।

এর আগে গত ৫ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় বেশ কয়েকটি পাহাড় কেটে সাবার করছিলেন মোঃ মনির হোসেন নামের এক ব্যাক্তিসহ সংশ্লিষ্ট একটি চক্র। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) খাদিজা তাহিরা। অভিযানকালে একটি স্কেবেটর ও একটি ফেলুডার (মাটি কাটার গাড়ী) জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।