শিরোনাম
রাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে আগুনে পুড়ে ছাই অংথইউ খিয়াং এর ঘরবাবার ক্যান্সারে ও স্ত্রী প্যারালাইসিসে আক্রান্ত অর্থ সংকটে তনচংগ্যা পরিবারহাতির অবাধ বিচরণ, হাতি সূরক্ষা সহ হাতির করিডর সচল রাখতে হবেরাঙ্গামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা, মাদক সেবনকারীকে জেলদূর্যোগ হল দুটি তারমধ্যে একটি প্রাকৃতিক অন্যটি হল মানব সৃষ্ট দূর্যোগমানুষের মৌলিক চাহিদা পূরণে পানি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ: সাচিং প্রু জেরী

কাপ্তাইয়ে ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে সংবর্ধিত হলেন ইউসুফ মিয়া

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ মিয়ার অবসর গ্রহন করায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টায় বিদ্যালয় কমিটি ও শিক্ষক-কর্মচারীদের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিক্ষক মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কাপ্তাই বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক তীর্থ জীৎ রায়।

এসময় তিনি বলেন, বিদায়ী প্রধান শিক্ষক একজন আর্দশ শিক্ষক ছিলেন, আজকে তাঁর বিদায় অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার সর্বস্থরের পেশাজীবীদের উপস্থিতিতে এটাই প্রমাতি হয়। তিনি শিক্ষার আলো ছড়িয়ে এই অঞ্চলকে আলোকিত করেছেন।

বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক মোঃ ইউসুফ মিয়া বলেন, বিদায় বেলা সকলের যে ভালোবাসা পেয়েছি, তা কখনোও ভুলবো না। চলার পথে ও কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। বিশেষ অতিথির বক্তব্য বিদ্যালয়ের অভিভাবক কমিটির সহ-সভাপতি পারুল আক্তার, বিদ্যালয় কমিটির সদস্য হারুনুর রশীদ, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃহানিফ, বিউবো সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল কবির করিমী, কাপ্তাই প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি রতন চন্দ্র দাশ,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, রূপসী কাপ্তাই সম্পাদক কাজী মোশাররফ হোসেন, হরিণ ছড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তারসহ প্রমুখ।

এসময় অতিথি ছিলেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি দে, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা, হরিনছড়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দে।

শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ হতে বিদায়ী প্রধান শিক্ষক মোঃ ইউসুফ মিয়াকে সম্মাননা স্মারক এবং উপহার প্রদান করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান।