শিরোনাম
প্রধানমন্ত্রী দুঃখী মানুষের পাশে সবসময় আছেন: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর উদ্যোগে জলাবদ্ধতা নিরসনবিলাইছড়িতে দুর্যোগ কবলিতদের পাশে ইউএনও এবং সেনাবাহিনীব্যাটারি চালিত গাড়ির চার্জ দিতে গিয়ে মাটিরাঙ্গায় বৃদ্ধের মৃত্যু আহত ২প্রকৃতি সংরক্ষণে জাতীয় স্বীকৃতি পেলেন মাটিরাঙ্গার মাহফুজরাজস্থলীতে ছাত্রদলের সদস্যরা দুর্গত মানুষের জন্য খাবার বিতরণ করলোবান্দরবনের থানচিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত খোলা হয়েছে ১৫ আশ্রয় কেন্দ্রবান্দরবনের লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যুখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছে

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে কাপ্তাই উপজেলা দল ২-১ গোলে জয়ী

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফের কাপ্তাই উপজেলা জয়ী হয়েছে। রাঙ্গামাটি চিংহ্লা মং মারি স্টেডিয়ামে কাপ্তাই উপজেলা ২-১ গোলে বাঘাইছড়ি উপজেলাকে পরাজিত করে। বুধবার (১এপ্রিল) বিকালে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা পরিচালনা করেন চট্টগ্রাম থেকে আগত ফিফা তালিকাভুক্ত রেফারী আশরাফুজ্জামান টিটু। মারী স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মোঃ রুহুল আমীন, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, পৌরসভার সাবেক মেয়র মোঃ সাইফুল ইসলাম ভুট্টু, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কাপ্তাই দলের টিম ম্যানেজার মোঃ দিলদার হোসেন,

এছাড়াও জেলা ক্রীড়া অফিস সচিব আব্দুল করিম লালু, কাপ্তাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান, বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় আসলাম খান, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ জামাল উদ্দীন, ওসমান গণি তনু, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সদস্য কাজী মোশাররফ হোসেন এবং কাপ্তাই উপজেলার প্রাক্তন খেলোয়াড় প্রভাত কুসুম চাকমা। জেলা প্রশাসক গোল্ডকাপ-২০২৬ ফুবটল টুর্নামেন্টে পরপর ২বার কাপ্তাই উপজেলা দল বিজয়ী হওয়ায় সকল খেলোয়াড় এবং টিম ম্যানেজম্যান্টকে ধন্যবাদ জানান কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন।

খেলার প্রথমার্ধে ১০ মিনিটে ওয়াকিলের দেওয়া গোলে বাঘাইছড়ি উপজেলা ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতিয়ার্ধে কাপ্তাই উপজেলার পক্ষে পর পর দুটি গোল করেন মারুফ এবং মংহাই মারমা। খেলা শেষে কাপ্তাই উপজেলা দল ২-১ গোলে জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়েন।