শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

রাঙ্গামাটিতে ৪০০ পিস ইয়াবা ও মূল হোতা সজল দাশ সহ আটক ৬

১৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশে একটি দল বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সজল দাশ সহ ৬জনকে আটক করেছে। বৃহষ্পতিবার (২৬ মার্চ) দুপুরে শহরের কাঠালতলীস্থ ধোপা পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ নগদ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আটক বাকি ৫ জন হলেন, শহরের কাঠালতলী এলাকার রূপন দাশের ছেলে হৃদয় দাশ, রাখাল দাশের ছেলে সুমন দাশ, দিলীপ দাশ এর ছেলে কাজল দাশ, সদর হাসপাতাল এলাকার হেকমত আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম ও সুখিনীলগঞ্জ এলাকার জয়সেন বড়ুয়ার ছেলে বিন্দাবন বড়ুয়া। আটককৃতরা মাদক ব্যবসায় বেপরোয়া হয়ে উঠছে বলে এলাকার সাধারণ মানুষও জানিয়েছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দিন কোতোয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, পুলিশ সুপারের নির্দেশে কোতোয়ালি থানা এলাকা মাদক নির্মুলের লক্ষে বিশেষ অভিযান চালায়। তিনি জানান, আটক মাদক সম্রাট সুজন দাশের বিরুদ্ধে ২৫টি, সুমন দাশের বিরুদ্ধে ১টি, সাইফুল ইসলামের বিরুদ্ধে ৫টি, হৃদয় দাশের বিরুদ্ধে ৪টি ও বৃন্দাবন বড়ুয়ার বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।

আরো বড় পরিসরে অভিযান চালিয়ে মাদকের সর্বোচ্চ গড ফাদার ও এর সাথে জড়িত সিন্ডিকেটকে আইনের আওতায় আনা হবে জানিয়ে এ জন্য তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।