শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২০০ লিটার অকটেন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

১৫

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার জিয়নগর এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির অভিযোগে মনির হোসেন নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান।

অভিযান সূত্রে জানা যায়, মনির হোসেন তার বসতবাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রেখেছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার ঘর থেকে একটি ড্রামে সংরক্ষিত ২০০ লিটার অক্টেন জব্দ করা হয়।

জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় একটি দোকানের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি করে আসছিলেন। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪০ অনুযায়ী হাজারি এন্টারপ্রাইজ এর অভিযুক্ত মনির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান জানান, জরিমানার পাশাপাশি জব্দকৃত জ্বালানি তেল নির্ধারিত বাজার মূল্যে সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।