শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের জীবিকার সুরক্ষায় নিবিড়ভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রীবাঘাইছড়িতে অবৈধভাবে মজুদ করা সাড়ে ৫ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দবান্দরবনের থানচিতে হামের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে সীমান্তের মানুষওমাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি লিচুর মৌ মৌ গন্ধে মুখর বাজার এলাকাচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তি সম্পাদনকারী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে: পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

মুক্তিযোদ্ধারা স্বাধীনতা এনে দিয়েছেন তা চিরকাল অম্লান থাকবে: অতনু বড়ুয়া

২৮

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
সারাদেশের ন্যায় রাঙ্গামাটির বরকলে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী নানান কর্মসূচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে এ দিবস অনুষ্ঠিত হয়।

এর আগে ভোর সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর বরকল উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া। প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর একে একে পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা সংসদ,বরকল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ৮টায় স্থানীয় খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া। পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার-ভিডিপি এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজিত বিশেষ আলোচনায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা যে ত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তা চিরকাল অম্লান থাকবে। বরকলের মতো দুর্গম অঞ্চলেও উন্নয়নের ধারা অব্যাহত রেখে স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।

এসময় উপজেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় সাধারণ মানুষ সকল কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভা শেষে অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এতে কর্মসূচির অংশ হিসেবে সকল ধর্মীয় উপাসনালয়ে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।