শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দীঘিনালায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা

১৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খাগড়াছড়ি দীঘিনালা জোনের পক্ষথেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬মার্চ) সকালে দীঘিনালা উপজেলায় ৪নং দীঘিনালা ইউনিয়নে দূর্গম ইন্দ্রমনি কার্বারী পাড়া এলাকায় পাবলাখালী মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দীঘিনালা জোন অধিনায়ক লে: কর্নেল মোঃ আল আমিন এর দিকনির্দেশনায় চিকিৎসা সেবা প্রদান করেন দীঘিনালা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মুঃ শায়খউদ্দীন সাকলাইন।

এসময় সুখশান্তি চাকমা, আনন্দ রানী চাকমা ও করুনা দেবী চাকমা বলেন, সেনবাহিনীর চিকিৎসা সেবা অনেক ভালো আমরা বাত ব্যথা ও পেসার সমস্যা ডাক্তারকে বলছি ডাক্তার পেসার মেপে ভলো করে দেখে ঔষধ লিখে দিয়েছেন ও বিনামূল্যে ঔষধ দিয়েদিয়েছেন। ডাক্তাররা অনেক ভালো গ্রামে এসে গরীব অসহায় দুস্থ রোগীদের চিকিৎসা দিয়েছেন,তাদের জন্য আমরা আর্শিবাদ কামনা করি।

চিকিৎসা সেবা প্রদানকালে মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ সাকলাইন বলেন, মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সবাইকে উজ্জীবিত করার জন্য দীঘিনালা জোনের পক্ষ থেকে দূর্গম এলাকায় অসহায় দুস্থ রোগীদের মাঝে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। এছাড়াও দীঘিনালা জোনের পক্ষ থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা, চিকিৎসা, অসহায় পাশে আর্থিক সহায়তা করা হয়। মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক রোগীদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।