শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের জীবিকার সুরক্ষায় নিবিড়ভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রীবাঘাইছড়িতে অবৈধভাবে মজুদ করা সাড়ে ৫ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দবান্দরবনের থানচিতে হামের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে সীমান্তের মানুষওমাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি লিচুর মৌ মৌ গন্ধে মুখর বাজার এলাকাচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তি সম্পাদনকারী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে: পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

বর্ণিল সাজে রাঙ্গামাটির বিলাইছড়িতে স্বাধীনতা দিবস পালন

১১

॥ বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
সারাদেশের সাথে রাঙ্গামাটির বিলাইছড়িতে বর্ণিল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যদিয়ে দিবসের শুভ সূচনা হয়।

এ উপলক্ষে সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিলাইছড়ি উপজেলা পরিষদ ও প্রশাসন, পুলিশ বিভাগ, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর এবং বিলাইছড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক দ্বারা শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকালে বিলাইছড়ি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, গ্রাম পুলিশ এবং উপজেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লেপরিবেশিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসররুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিৎ দত্ত, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম ফকির এবং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবস উদযাপন সমাপ্তি ঘটে।