শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

সকল সম্প্রদায়ের বীর সেনারা নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে

১২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই উপজেলার আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬মার্চ) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদে দিবসটি উদযাপন উপলক্ষে পবিত্র খতমে কুরআন, আলেচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপার ভাইজার মোঃ নাছির উদ্দিন। তিনি বলেন, বাঙালী সকল সম্প্রদায়ের বীর সেনারা নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। যার ফলে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি এবং বাঙলা ভাষায় আজ আমরা কথা বলেছি।

এসময় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন মডেল কেয়ারটেকার হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাইফী, কেয়ারটেকার সিরাজুল ইসলাম, হাফেজ জালাল উদ্দিন, আব্দুল ছালাম, শিক্ষক কবির হোসেন, আব্দুল আজিজ ছিদ্দিকী। পরে সকল শহীদদের জন্য দোয়া ও মুনাজাত করেন হাফেজ আবুল কালাম। এসময় সকল মসজিদ ভিত্তি শিশুগণ গণশিক্ষা কার্যক্রম এর শিক্ষকগন উপস্থিত ছিলেন।