শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

স্বাধীনতা দিবসে মাটিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

১১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ, মাটিরাঙ্গা থানার ওসির প্রতিনিধি রাজিব তালুকদার, উপজেলা বিএনপির সভাপতির প্রতিনিধি ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান এবং পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল।

এছাড়াও বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এবং বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র কিশোর ত্রিপুরা। তারা স্মৃতিচারণমূলক বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের প্রারম্ভিক পর্যায়ে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মাধ্যমে জাতিকে সংগ্রামের পথে উদ্বুদ্ধ করেছিলেন জিয়াউর রহমান। তাঁর সাহসী নেতৃত্ব ও দেশপ্রেম বাঙালির স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা আরও বলেন, স্বাধীনতার এই অর্জনকে অর্থবহ করতে হলে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এর আগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।