শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছে

কাপ্তাইয়ে ধানের শীষে ভোট চেয়ে শেষ প্রচারণায় মুখরিত উপজেলা নেতৃবৃন্দরা

২১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই ৪নম্বর ইউনিয়ন বিএনপির আয়োজনে ধানের শীষ প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান এর শেষ প্রচারণায় মুখরিত ছিল নেতা কর্মীরা। সোমবার (৯ফেব্রুয়ারী) বিকাল ৫টায় ৪ নম্বর ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলা এ প্রচারণা চালানো হয়।

এসময় বিএনপি’র সকল অঙ্গ অসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ভোটারদের কাছে ধানের শীষে ভোট চেয়ে মিছিল করে। মিছিলটি কাপ্তাই জেটিঘাট, নতুন বাজার, শিল্প এলাকা, নেভী রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশ নতুন বাজার আনন্দ মেলা মাঠে অনুষ্ঠিত হয়।

৪নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম এর সঞ্চালনায় ৪নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপি’র সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লোকমান আহমেদ। বক্তব্য রাখেন কাপ্তাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রুবেল, কাপ্তাই তাঁতীদলের সম্পাদক তরিক উল্লাহ, কাপ্তাই ৫নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ হারুন। এসময় জেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক একরাম হোসেন বেলাল, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিনসহ ইউনিয়ন বিএনপির দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী সকল নেতৃবৃন্দ একসাথে মিলেমিশে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ এর প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান কে বিজয়ী করার আহবান জানান।