শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছে

বাঘাইছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ

১৪

‎‎॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
‎‎রাঙ্গামাটি বাঘাইছড়িতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে নির্বাচন প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) সকালে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

‎সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি’র কর্মকর্তা মোঃ ছোহরাব হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ তানজিল হোসেন।

‎সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য সদস্যদের সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। তারা আরো বলেন, উপজেলার ৩৯টি ভোট কেন্দ্রে ১৩ জন করে মোট ৫০৭ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

‎অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও বাহিনীর সদস্যরা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।