শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

বাঘাইছড়ির গঙ্গারাম এলাকায় সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

১৯

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ অসহায় বয়স্ক মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারী) ২০২৬ ইং তারিখ সকালে বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে:কর্নেল: মোঃ তারেকুল ইমরান, পিএসসি, এর তত্ত্বাবধায়নে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সাজেক ইউনিয়নের বিভিন্ন গ্রামের হত দরিদ্র, দুস্থ পাহাড়ী ও বাঙালি পরিবারের মাঝে ৫১১ জন মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মোঃ সালমান সিদ্দিক,পিএসসি,রুগী দেখেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাহনেওয়াজ সুশান(আরএমও) বাঘাইহাট জোন।

এছাড়া আরো উপস্থিত ছিলেনঃ-৩৬ নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান-অতুলাল চাকমা, ০৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা, গঙ্গারাম এলাকার কারবারি জ্যোতি লাল চাকমা, গঙ্গারাম বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী বাবুধন চাকমা এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণ চিকিৎসার অভাবে অনেক কষ্ট পাচ্ছে তাই আমাদের এই উদ্যোগ। সবাইকে একত্রিত করে দেওয়া সম্ভব নয় বিধায় বিগত দিনে আমরা বাঘাইহাট জোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো এবং বাঘাইহাট এলাকায় চিকিৎসা সেবা প্রদান করেছি, তারই ধারাবাহিকতায় আজ আমরা গঙ্গারাম এলাকায় সাজেক কলেজ মাঠে পার্শ্ববর্তী এলাকার স্থানীয় জনসাধারণ এর মাঝে চিকিৎসা সেবার আয়োজন করেছি। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও চলমান থাকবে।