শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

নবম পে-স্কেলের দাবিতে মানিকছড়িতে প্রতিবাদ সমাবেশ

১৮

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য প্রত্যাহার ও বৈষম্যহীন নবম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে পরিষদ সংলগ্ন উপজেলা সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ এর আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত অর্ধশত কর্মচারী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১১ বছর ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ন্যায্য পে-স্কেল থেকে বঞ্চিত। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে তাদের জীবনযাপন চরম ভোগান্তিতে। নবম পে-কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে থাকা ও বাজেটে অর্থের সংস্থান থাকা সত্ত্বেও গেজেট প্রকাশে অযৌক্তিক বিলম্ব করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এরই মধ্যে সাম্প্রতিক জ্বালানি উপদেষ্টার এক বক্তব্যে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা আরও বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তারা।

সমাবেশ থেকে অবিলম্বে জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার এবং আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর করার শর্তে নবম পে-স্কেল গেজেট প্রকাশের জোর দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।

এসময় কর্মচারি পরিষদের উপদেষ্টা আবদুল মান্নান, সভাপতি উহ্লাচাই মারমা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীরা উপস্থিত ছিলেন।