শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

রামগড়ে জামায়াত প্রার্থী এয়াকুব আলীর নির্বাচনী পথসভা ও গণমিছিল

১৯

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির ২৯৮ নং আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর পথসভা ও গণমিছির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত রামগড় পৌরশহরে গণমিছিল করেন এডভোকেট এয়াকুব আলী চৌধুরী সহ দশ দলীয় জোটের নেতৃবৃন্দ। পরবর্তীতে রামগড় পৌরসভার তৈচালাপাড়া, চৌধুরীপাড়া, গর্জনতলি, রামগড় সদর ইউনিয়নের বলিপাড়া, লামকুপাড়া, খাগড়াবিল, এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পত্রসভায় এডভোকেট এয়াকুব আলী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ পছন্দ অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, গত এক বছরে জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে সাধারণ মানুষের মধ্যে যে আগ্রহ ও সাড়া তিনি লক্ষ্য করেছেন, তা নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পথসভায় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, খাগড়াছড়ি জেলা এনসিপির আহবায়ক নুরুল আলম, খাগড়াছড়ি জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজি সহ দশ দলীয় জোটের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।