শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

বিলাইছড়িতে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

২৩

॥ বিলাইছড়ি উপজেলা সংবাদদাতা ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু পরিচালনার লক্ষে উপজেলার দায়িত্বপাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ফেব্রুয়ারি) বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন, নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউট, আগারগাঁও, ঢাকা। কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে ছিলেন, সিনিয়র জেলা নির্বাচন অফিস, রাঙ্গামাটি ও উপজেলা নির্বাচন অফিস, বিলাইছড়ি।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন।

প্রশিক্ষক ছিলেন, রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা তরুণ কুমার চাকমা, কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পাড়িয়াল এবং বিলাইছড়ি উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মোঃ সালেহ্ আহাম্মদ ভূইয়া।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অনুষ্ঠিতব্য ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নির্বাচনী কার্যক্রম ও আইনি বিধিবিধান সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।