শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

বন্ধ কেপিএম ও কেআরসি মিল চালু করা হবে, কাপ্তাইয়ে ১১দলীয় জোট প্রার্থী

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে ১১দলীয় জোট প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক এর সমর্থনে কাপ্তাইয়ে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) উপজেলার কেপিএম কয়লার ডিপো, রেশম বাগান, কলা বাগানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রিক্সা প্রতীকের পক্ষে এ প্রচারণা চালানো হয়।

ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থী সকাল থেকেই আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং রিক্সা প্রতীকে ভোট প্রার্থনা করেন। দুর্নীতির বিরুদ্ধে আপসহীন সংগ্রামের অঙ্গীকার এর কথা উল্লেখ করা হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মাদ আবু বকর সিদ্দিক বলেন, আমরা রাঙ্গামাটির মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছি। আমাদের মূল অঙ্গীকার হলো প্রতিটি নাগরিকের জন্য সমান শিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, কে পি এম ও কে আর সি সম্পূর্ণরূপে চালুকরণ, পাহাড়ি তরুণদের বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়নের নামে চলা লুণ্ঠন বন্ধ করে একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ব্যবস্থা গড়ে তোলা হবে।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা আমির মোঃ হারুনুর রশিদ, চন্দ্রঘোনা থানা জামায়াতে ইসলামী আমির মাও: লোকমান আহমেদ, কেপিএম এলাকার দায়িত্বশীল শাহাদাত হোসেন, সেগুন বাগান এলাকার দায়িত্বশীল মোঃ রাসেল সহ সহযোগী সংগঠনের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই গণসংযোগে অংশ নেন। এসময় বক্তারা নির্বাচনে ১১ দলীয় ঐক্য সমথির্ত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিক্সা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে বৈষম্যহীন, কল্যাণমূলক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত এবং সাম্প্রতিক সম্প্রীতির আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের প্রথম ভোট সত্য ন্যায়ের পক্ষে হোক এ আহ্বান জানান।