শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

ভোট চেয়ে বিলাইছড়িতে প্রচারণা জাতীয় পার্টি (এরশাদ)

১৭

॥ বিলাইছড়ি উপজেলা সংবাদদাতা ॥
৬৮ হাজার গ্রাম বাঁচলে, বাংলাদেশ বাঁচবে, এমন স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও সামরিক শাসক, হুসেইন মুহম্মদ এরশাদ এর রাজনৈতিক দল জাতীয় পার্টি, রাঙ্গামাটির প্রার্থী লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে প্রচারনায় বিলাইছড়ির মাঠে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিলাইছড়ি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেছেন পার্বত্য রাঙ্গামাটি ২৯৯নং সংসদীয় আসনের প্রার্থী অশোক তালুকদার। এ সময় তিনি বিলাইছড়ি বাজারসহ বিভিন্ন লোকালয়ে লিফলেট বিতরণ, গণসংযোগ, প্রচারণা ও পথসভা চালিয়ে যান।

তার নির্বাচনী প্রচারণা সফরে সঙ্গী ছিলেন, জাতীয় পার্টি রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি জ্যোতি বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা, মহিলা কমিটির সাধারণ সম্পাদক নয়না দেওয়ান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড.নুরুল হক এবং জাতীয় পার্টির বিলাইছড়ি উপজেলা সভাপতি, স্বর্ণ লাল দেওয়ান।