শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

বাঘাইছড়িতে নির্বাচন অবাদ ও নিরপেক্ষ করতে কাজ করছে বিজিবি

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাদ ও নিরপেক্ষ করতে কাজ করছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন । শুক্রবার (৩০জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী মিডিয়া ব্রিফিং করে স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিজিবির কার্জক্রম তুলে ধরেন।

এতে বাঘাইহাট ব্যাটালিয়নের মেডিকেল অফিসার কেপ্টেন মোঃ হাছান ইমাম ও সহকারী পরিচালক এডি আব্দুল আউয়াল সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় ৩৯ টি ভোট কেন্দ্রের মধ্যে সাজেক ইউনিয়নের দূর্গম পাহাড়ে ০৩টি ভোটকেন্দ্র (বেতলিং সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদাইলুই সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং তুইচুইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়) বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) স্বতন্ত্রভাবে (সামরিক বাহিনী ব্যতীত) নির্বাচনকালীন নিরাপত্তা দায়িত্ব পালন করবে।

এছড়া বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের আরও ০৯টি ভোট কেন্দ্রে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে, যাতে করে যেকোন পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা যায়।

বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর সদস্যগণ আগামী ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ বেইজ ক্যাম্পে গমন করবে এবং ০৫টি প্লাটুন রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে মোতায়েন করা হবে। জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় মোতায়েনকৃত বিজিবি সদস্যগন নির্বাচনকালীন পুরো সময়জুড়ে স্বতন্ত্রভাবে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে। সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন নিশ্চিতকল্পে ইতিমধ্যে আমাদের বিজিবির সদস্যবৃন্দ দুই ধাপে প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং মহড়া অনুশীলন করেছে।

বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) সৈনিকদের নিয়মিত নির্বাচনী মহড়া ও হেডকোয়ার্টার বিজিবি কর্তৃক প্রদত্ত সরঞ্জামাদির মাধ্যমে রায়োট কন্ট্রোল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও ড্রোনের মাধ্যমে নির্বাচনী এলাকায় সার্ভেইলেন্সের জন্য দক্ষ জনবল গড়ে তোলা হয়েছে। পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনে নন লেথাল ওয়েপন বা অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ পরবর্তী বিজিবির প্রতিটি সদস্য এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং নিষ্ঠার সাথে এই পবিত্র দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ।