শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

বিলাইছড়িতে উপজেলা সাংবাদিকদের সাথে জোন কমান্ডারের মতবিনিময়

১৯

॥ বিলাইছড়ি উপজেলা সংবাদদাতা ॥
রাঙ্গামাটির বিলাইছড়ি জোনের সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারী) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, মেজর এ কে এম রিয়াজুল আহসান, পিএসসি, উপ অধিনায়ক ৩২ বীর, ক্যাপ্টেন মোঃ রিয়াসাত বিন ফেরদৌস, কোয়ার্টার মাস্টার ৩২ বীর এবং ক্যাপ্টেন তাহজিদ তাসনিফ রিহাত আরএমও, বিলাইছড়ি জোন। সভাশেষে গণমাধ্যম প্রতিনিধিদের জোনের পক্ষ থেকে একটি করে গিফট প্যাক প্রদান করা হয়েছে।

সভায় উপজেলার শান্তি শৃঙ্খলা সহ জনসাধানের কল্যানে নানান বিষয়ের উপর আলোচনা করেন, জোন কমান্ডার (৩২ বীর) লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহীন কবির, পিএসসি। তিনি বলেন, সেনাবাহিনী সবসময়ই এ অঞ্চলের মানুষের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে সচেষ্ট রয়েছে। এছাড়াও তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাহাতে সুষ্ঠু পরিবেশে ভোট প্রদান করতে পারে, সে কারণে স্টেক হোল্ডার হিসেবে সেনাবাহিনী নিজেদের দায়িত্বশীল অবস্থানে রয়েছে। জোন কমান্ডার পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন তথা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও প্রতিবন্ধকতা ইত্যাদি বিষয়ে ব্যাপক আলোচনা করেন। আলোচনায় তিনি সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় উপজেলা সাংবাদিকরা স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও সমগ্র উপজেলার যোগাযোগের ক্ষেত্রে চ্যালেঞ্জ ও প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য পরিবহণ তথা বাজারজাতকরণে অসুবিধার দরুন ন্যায্যমূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়া ইত্যাদি বিষয় তুলে ধরেন।