শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে বিজিবি’র সমন্বয় সভা

১০

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে নিরাপত্তা সমন্বয় সভা করেছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন। বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ ঘটিকায় জোন সদরে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মহিউদ্দিন ফারুকী এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাসান ইমান এ এম সি, পিএডিসি মোঃ শাহ আলম, উপজেলা নির্বাচন অফিসার চৈতালি চাকমা, মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (১৩ বিএন) সহকারী পরিচালক রফিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানজিম হাসান, বাঘাইছড়ি ও সাজেক থানা প্রতিনিধি, এবং স্থানীয় প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়া প্রতিনিধি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সভায় বাঘাইছড়ি উপজেলায় সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে অবাধ নিরেপক্ষ একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী।