শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক পরিচালিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল এর উদ্যোগে স্কুল মাঠ উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ২০২৬ তারিখে মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক পরিচালিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল এর উদ্যোগে স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সভাপতি জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর এম শাহিনুর রহমান, বিজিওএম, পদাতিক, উপ-অধিনায়ক, মারিশ্যা জোন (২৭ বিজিবি), শিক্ষকমণ্ডলী, অভিভাবক এবং অন্যান্য অতিথিবৃন্দ।

প্রতিযোগিতায় দৌড়, মোরগ লড়াই, ঝুড়িতে বল নিক্ষেপ, রশি লম্ফ, লং জাম্প, বেলুন ফুটানো, গ্লাস খেলা, ব্যাটমিন্টন, স্মৃতি পরীক্ষা, পিরামিড তৈরী, শিশুদের মজার খেলা এবং অতিথি মহিলাদের বিশেষ ইভেন্টসহ বিভিন্ন আকর্ষণীয় খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি উপস্থিত দর্শকদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।

উদ্ভোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন যে, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গঠনে সহায়ক ভূমিকা রাখে। সার্বিকভাবে অনুষ্ঠানটি সফল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল ভবিষ্যতেও এ ধরণের অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে ছাত্রছাত্রিদের মনোবল বৃদ্ধি ও সুস্থ্য বিনোদন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে।