শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

১৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গার পৌর এলাকায় অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা যুব রেড ক্রিসেন্ট। শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান।

মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা জাহানারা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান, মোঃ ফরিদ উদ্দিন, সাবেক দলনেতা মোঃ আব্দুল মালেক, সাবেক দলনেতা মোঃ হাসান আল মারুফ। এছাড়াও অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্টের উপ-দলনেতা আশিক রঞ্জন ত্রিপুরাসহ উপজেলা ইউনিটের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। যুব রেড ক্রিসেন্টের এই মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি আগামীতেও এ ধরনের সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য যুব সদস্যদের প্রতি আহ্বান জানান।