শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

কাপ্তাই হাটবারে পাহাড়ি-বাঙালির মাঝে বিএনপির লিফলেট বিতরণ

১২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলায় সাপ্তাহিক বাজারে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় ভোটারদের হাতে এসব লিফলেট তুলে দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দিদারুল আলম। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির অংগসংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি ২৯৯নং আসনের বিএনপির মনোনীত প্রার্থী এ্যাড.দীপেন দেওয়ানের হাতকে শক্তিশালী করার জন্য সাপ্তাহিক পাহাড়ি-বাঙালি হাটবারে লিফলেট বিতরণ করছ।

শনিবার (২৪জানুয়ারি) সকাল হতে কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাট সাপ্তাহিক বাজারে কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালোনা কমিটির পক্ষ হতে ধানের শীর্ষ মার্কায় ভোট চেয়ে নেতা কর্মী সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করছে। দূর্গম পাহাড় থেকে আসা ক্রেতা-বিক্রেতাদের মাঝে আগামি ১২ ফেব্রুয়ারি-২৬ইং তারিখ ধানের শীর্ষ মার্কায় ভোট প্রার্থনা করে। সাপ্তাহিক বাজারে আগত ক্রেতা-বিক্রেতারা আগ্রহ সহকারে লিফলেট গ্রহণ করছে।

কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালোনা কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সদস্য সচিব দিলদার হোসেন, এবং জাফর আহমেদ স্বাপন, ইকরাম হোসেন বেলাল,আবু বক্কর ছিদ্দিক, কবিরুল ইসলাম কবির, কামাল হাকিম, শাহাবুদ্দীন, ফয়েজ আহমেদ, সালাউদ্দীন রুবেল, ইমাম উদ্দিন, মোরশেদ আলম, আব্দুল্লাহ আল মামুন, মহরম, রাশেদসহ নেতা কর্মী এসময় উৎসাহ উদ্দীপনা নিয়ে লিফলেট বিতরণ করতে দেখা যায়।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালোনা কমিটির আহবায়ক লোকমান আহমেদ জানান, আগামি ১২ ফেব্রুয়ারি ২৬ইং তারিখ আমাদের ধানের শীর্ষ মার্কা পথিক ইনশাল্লাহ বিজয় হবে বলে জানান।