শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

কাপ্তাইস্থ চিৎমরম শালবাগান ব্রিজটি জরুরি সংস্কার দাবি এলাকাবাসীর

১৩

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ৩নম্বর চিৎমরম ইউনিয়ন ৫নং ওয়ার্ড এর শালবাগান ব্রিজটি দীর্ঘ ৩০বছরেও সংস্কার হয়নি। অত্র ইউনিয়নের বাঙালি পরিবারসহ সকল সম্প্রদায়ের কয়েক হাজার লোকজন ছড়ার ওপর নির্মিত ব্রিজ দিয়ে যাতায়াত করেন।

এছাড়া বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন কর্তব্য পালনে নিয়মিত এই ছড়াও ওপর ব্রিজ দিয়ে যাতায়াত করে থাকে। উক্ত ব্রিজটি ১৯৯৬সালে নির্মাণ করা হয়। বর্তমানে ব্রিজটির পিলারের পলেস্তার, খসে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। নিম্ন মানের কাজ করায় ব্রিজের একপাশের রেলিং বহু আগে খসে পড়ে গেছে। অন্য পাশে রেলিং এর পলেস্তার খসে পড়ছে।

সরজমিনে দেখাযায় শালবাগান ব্রিজটি একরকম ঝুঁকিপ্ণূ অবস্থায় এলাকার লোকজন চলাচল করছে। চিৎমরম ইউনিয়ন এর বাসিন্দা পল্লি পশু চিকিৎসক মোঃ আনোয়ার হোসেন, আব্দুল্লা আল মামুন ও ব্যবসয়াী আক্তার হোসেন জানান, এই ব্রিজটি দীর্ঘ ৩০বছর আগে করা হয়। বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই ব্রিজটি দিয়ে যাতায়াত করতে গিয়ে বহু লোকজন আহত হয়েছে এছাড়াও এপর্যন্ত ১৫টির মত গরুর মৃত্যু হয়েছে। এটি জরুরি সংস্কার ও পূর্ণ নির্মাণ করার দাবি জানান এলাকার মানুষ।

চিৎমরম ইউনিয়ন এর সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক জানান, বর্তমানে এলাকার লোকজন পাশ্ববর্তী কাপ্তাই ও চিৎমরম ইউনিয়নে যাতায়াতের একমাত্র মাধ্যম। এটির অবস্থা খুব খারাপ অবস্থা তাই জরুরি ভিত্তিতে এটি সংস্কারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।