শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

রামগড়ের পানুয়াছড়া সীমান্তে বিজিবির অভিযানে মোটরসাইকেল জব্দ

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির অভিযানে চট্টগ্রামের ফটিকছড়ির পানুয়াছড়া সীমান্তে একটি অবৈধ ভারতীয় মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বৃহস্প্রতিবার (২২জানুয়ারি) ভোররাতে রামগড় ৪৩ বিজিবির অধীনস্থ পানুয়াছড়া বিওপি’র টহলদল অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, বিজিবি’র অধিনায়ক এর দিক নির্দেশনায় সীমান্ত পিলার ২২০৫/৬ আরবি হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কয়লারমুখ নামক স্থানে ফাঁদ পেতে থাকে। টহলদল আনুমানিক ০২.৩০ ঘটিকায় ভারত হতে চোরাকারবারীদেরকে বাংলাদেশের দিকে মোটরসাইকেল নিয়ে আসতে দেখতে পায়। এক পর্যায়ে টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা মোটরসাইকেলটি বাংলাদেশের অভ্যন্তরে ফেলে রেখে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল কর্তৃক ঘটনাস্থল হতে ০১টি ভারতীয় ইয়ামাহা মোটর সাইকেল জব্দ করতে সক্ষম হয় এবং এর বাজারমুল্য আনুমানিক ৩ লক্ষ ২০ হাজার টাকা।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আহসান-উল-ইসলাম জানান, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষা, আভিযানিক কর্মকান্ড এবং চোরাচালান দমনসহ মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করেন।