শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

ভারতে রসুন পাচার করার সময় দুইজনকে আটক করেছে বাঘাইছড়ি বিজিবি

১৪

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে ভারতগামী ১৮ বস্তা রসুনসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১জানুয়ারি) বিকালে উপজেলা কচুছড়ি মাঝিপাড়া এলাকায় এসব রসুন জব্ধ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বিজিবি সুত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের নির্দেশক্রমে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস-এর নেতৃত্বে একটি টহল দল বিকাল আনুমানিক ২টা ৫০ মিনিটে অভিযান পরিচালনা করে। মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ কচুছড়িমাঝিপাড়া সীমান্ত সড়কের ১৬ কিলো নামক স্থানে, সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযানটি পরিচালিত হয়। এ সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পাচারের সময় ১৮ বস্তা বাংলাদেশি রসুন, একটি চাঁদের গাড়ি এবং দুইজন পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলো, সঞ্চয় চাকমা (৪০), পিতা রাজকুমার চাকমা, গ্রাম লাল্যাঘোনা এবং চিরিঙ্গা চাকমা (৩৫), পিতা মেগন্নাত চাকমা, গ্রাম উগলছড়ি। উভয়ের বাড়ি বাঘাইছড়ি উপজেলায়। এছাড়াও অভিযানে একটি চাঁদের গাড়ি (ঢাকা-গ-৮৫৮৩) জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও যানবাহনের মোট সিজার মূল্য আনুমানিক ১১ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারিরা বিভিন্ন অভিনব কৌশলে অবৈধ কার্যক্রম চালানোর চেষ্টা করলেও বিজিবির গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম জোরদার থাকায় এসব তৎপরতা দমন করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। আটককৃত মালামাল, যানবাহন ও আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঘাইছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।