শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

নির্বাচন উপলক্ষে দূর্গম পাহাড়ে বিজিবি’র জনসচেতনতা মূলক আলোচনা

৮

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়িতে দূর্গম পাহাড়ে (৫৪ বিজিবির) জনসচেতনতা মূলক আলোচনা। বুধবার (২১জানুয়ারি) সকাল ১০ ঘঠিকায় বাঘাইহাট এলাকায় এ জনসচেতনামূলক আলোচনা করা হয়।

৫৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর দিক নির্দেশনায় ৫৪ বিজিবির জুপুই বিওপির কমান্ডার কর্তৃক সাজেক বাঘাইছড়ি উপজেলার দূর্গম নির্ঝুম পাহাড় জুপুই পাড়ায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে যাহাতে অবৈধভাবে অস্ত্র গোলাবারুদ ও মানুষ পারাপার না হয়, সে ব্যাপারে সকলকে সজাগ থাকার জন্য এবং নির্দ্বিধায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করার জন্য আশ্বস্ত করা হয়।

উল্লেখ্য উক্ত আলোচনার ভিত্তিতে জুপুই পাড়ায় বসবাসরত পাহাড়িরা বলেন, বিজিবি যেভাবে আমাদের সর্বসময়ে চিকিৎসা সেবা ও মানবিক সেবা প্রদান করে, সে হিসেবে আমরাও বিজিবিকেও আইন শৃঙ্খলা রক্ষার্থে সর্বদা সহযোগিতা করবো।