শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

১৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলার রূপকার, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০জানুয়ারি) বাদ যোহর উপজেলা সদর বড়ইছড়ি মডেল জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লোকমান আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব দিলদার হোসেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, বিএনপি নেতা আনিসুর রহমান, আব্দুল হাশেম মেম্বার,জাকির হোসেন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সিঃ যুগ্ন আহবায়ক মোঃ আবু হাসান চৌধুরী রক্সি, মোঃ মাসুদ, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত উল্লাহ মনু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আল নাহিয়ান খান ডালিম, মোশাররফ হোসেন অপু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম সহ জেলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মোহাম্মদ সোলায়মান।