শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

নির্বাচনী প্রচারনায় কোনো প্রতিষ্ঠানে চাঁদা, অনুদান ও বরাদ্দ প্রদান করা যাবে না

১৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫” বিষয়ে অবহিতকরণ সভা হয়েছে। মঙ্গলবার (২০জানুয়ারি) সকাল১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রুহুল আমিন সভার শুরুতে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত “সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫” বিষয়ে ভিডিও চিত্রের মাধ্যমে এই প্রবন্ধ উপস্থাপন করেন।

সহকারী রিটার্নিং অফিসার জানান, কোনো প্রতিষ্ঠানে চাঁদা, অনুদান ও বরাদ্দ প্রদান করা যাবে না। কোনো রাজনৈতিক দল বা প্রার্থী কিংবা তাহার পক্ষ হইতে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্বাচন-পূর্ব সময়ে উক্ত প্রার্থীর নির্বাচনি এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী বা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা বা অনুদান বা উপটৌকন প্রদান করিতে বা প্রদানের অঙ্গীকার বা প্রতিশ্রুতি প্রদান করিতে পারিবেন না। কোনো প্রার্থী প্রতিষ্ঠান বা সমিতি বা সংগঠন হইতে কোনো প্রকার সংবর্ধনা গ্রহণ করিতে পারিবেন না। নির্বাচনে প্রচার কাজে সরকারি সার্কিট হাউজ, ডাক-বাংলো, রেস্ট হাউজ ব্যবহার করা যাবে না।

অবহিতকরণ সভায় কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, বিএনপি কর্তৃক মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান এর কাপ্তাই উপজেলা নির্বাচনী পরিচালনা কমিটির উপদেষ্টা ডা: রহমত উল্লাহ, উপদেষ্টা ইকরাম হোসেন বেলাল, আহবায়ক লোকমান আহমেদ, সদস্য সচিব দিলদার হোসেন, যুগ্ম আহবায়ক ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনরুর রশিদ, কাপ্তাই উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি আবুল হাসেম সহ প্রতিদন্ধী রাজনৈতিক দলের প্রতিনিধি,আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিধি, মিডিয়া কর্মীগন উপস্থিত ছিলেন।