শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মাটিরাঙ্গায় দারুন্নাজাত মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আদর্শগ্রাম দারুন্নাজাত মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০জানুয়ারি) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ শহীদুল ইসলাম।

প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা আহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোঃ সলিম উল্লাহ, মাটিরাঙ্গা ৪নং পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ওয়ালি উল্লাহ, মাটিরাঙ্গা ইসলামী এজেন্ট ব্যাংকের স্বত্বাধিকারী আক্তারুজ্জামান, মাদ্রাসার উপদেষ্টা কমিটির সদস্য আব্দুর রশিদ, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলা উদ্দিন হেলাল, ইসলাম প্রচার সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ শহীদুল ইসলাম নৈতিক ও প্রযুক্তিগত শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, “সন্তানদের শুধু শিক্ষিত করলেই হবে না, তাদের সুউচ্চ নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। যারা ধর্মীয় শিক্ষার সাথে জড়িত, তাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে। প্রযুক্তিগত শিক্ষা না থাকলে তারা সমাজের বোঝা হয়ে দাঁড়াবে। এ সময় তিনি সন্তানদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক এবং জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষা উপকরণ (ব্যাগ) ও ক্রীড়া সামগ্রী তুলে দেন অতিথিরা।