শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

কাপ্তাইয়ে সমবায়ীদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন

১২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মহিলা অনুবিভাগ কাপ্তাই শাখার উন্নয়ন অনুবিভাগভুক্ত সমবায়ীদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা বিআরডিবি মিলনায়তনে ভাচ্যুয়ালী যুক্ত হয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যুগ্ম পরিচালক মোঃ মিজানুর রহমান।

এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন রাঙ্গামাটি জেলা বিআরডিবির উপ পরিচালক মোঃ এনামুল হক ও কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এনামুল হক হাজারী। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের।

আগত মহিলাদের সমবায় বিভিন্ন উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এসময় ৩০জন মহিলা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।