শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের জীবিকার সুরক্ষায় নিবিড়ভাবে কাজ করতে হবে: পার্বত্য মন্ত্রীবাঘাইছড়িতে অবৈধভাবে মজুদ করা সাড়ে ৫ লক্ষ টাকার সেগুন কাঠ জব্দবান্দরবনের থানচিতে হামের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে সীমান্তের মানুষওমাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি লিচুর মৌ মৌ গন্ধে মুখর বাজার এলাকাচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তি সম্পাদনকারী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে: পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

মানুষের চিন্তা-চেতনা শুদ্ধ হলে নির্বাচন-গণভোট সফল হবে: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

২৫

॥ পাহাড়ের সময় ডেক্স ।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে কেবল সিসি ক্যামেরা বা প্রযুক্তিই যথেষ্ট নয়, বরং সংশ্লিষ্ট সকলকে মনেপ্রাণে শুদ্ধ হতে হবে। দেশের মানুষের নেগেটিভ চিন্তা পরিবর্তনের আহ্বান জানিয়ে গণভোট ২০২৬-এ ‘হ্যাঁ’ জয়যুক্ত করার মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

সোমবার (১৮জাুয়ারি) মাগুরা সার্কিট হাউস সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, দেশের মানুষের পরিবর্তনের স্বার্থে মাননীয় প্রধান উপদেষ্টা গণভোট সফল করার আহ্বান জানিয়েছেন। দেশটা আমাদের, তাই সকলকে নিয়ে দেশের মঙ্গলের জন্য আমাদেরই কাজ করতে হবে। মাগুরা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন। ভোটারদের সচেতন করতে জনমানুষের মতামত সম্বলিত ভিডিও ডকুমেন্টারি জনসম্মুখে প্রদর্শনের পরামর্শ দেন। বিশেষ করে নারী ভোটারদের সচেতন করা এবং স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

সভায় গণভোট সফল করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান যে, মাগুরার দুটি সংসদীয় আসনে ৩০১টি কেন্দ্রে মোট ৮ লাখ ৪৭ হাজার ৪১০ জন ভোটার রয়েছেন। জেলা তথ্য অফিস ও প্রশাসন মাইকিং, ভ্রাম্যমাণ লোকসংগীত, উঠান বৈঠক এবং তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে ৪১১টি প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া শতভাগ কেন্দ্রে সিসিটিভি মনিটরিং ও যৌথ পরিদর্শনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এর সঞ্চালনায় ও সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসার বাহিনী ও জেলার অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাসমূহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।