শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

কাপ্তাই উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণভোটদানের সভা

১১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রাঙ্গামাটির কাপ্তাইয়ে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে রবিববার (১৮জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে এই সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয় যুগ্মসচিব মোঃ তৌফিক ইমাম, এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয় এর উপ সচিব মোসাদ্দেক মেহদী ইমাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী,নির্বাচন অফিসার মিতা পারিয়াল,সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, হেডম্যান অরুন তালুকদার, সাংবাদিক কাজী মোশারফ হোসেন।

প্রধানঅতিথি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের সাথে একযোগে কাজ করতে হবে। একইদিন গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটার দু’টি করে ভোট প্রয়োগ করবেন। অন্যান্য বারের চেয়ে এই বছর ভোট হবে উৎসবমুখর পরিবেশে। আসুন সবাই মিলে মিশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করি এবং একটা সুন্দর বাংলাদেশ গড়ি।

মতবিনিময় সভায় সরকারি, কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, হেডম্যান, কারবারি, এনজিও কর্মী সহ সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।