শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

খাগড়াছড়ির রামগড়ে ৩০ কেজি গাঁজা জব্দ করলো বিজিবি

১২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবির) আওতাধীন চট্টগ্রামের ভূজপুর থানার আধাঁর মানিক বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা জব্দ করে। শনিবার (১৭ জানুয়ারী) রাতে সীমান্তের এ,কে খান চা বাগান নামক সীমান্ত এলাকায় এসব গাজা জব্ধ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন সদস্যরা গোপন সংবাদ পেয়ে সীমান্ত এলাকার পিলার ২২০৮/৪ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চা বাগান নামক স্থানে অভিযান চালায় বিজিবি টহল দল। রাত ৯টার দিকে ২ চোরাকারবারী বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে প্রবেশ করলে অভিযান চালায় এতে চোরাকারবারীরা ২টি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া ২টি বস্তার তল্লাসী করে ৬টি প্যাকেটে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়। এসব গাজা ভারত থেকে নিয়ে আসা হয়।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আহসান-উল-ইসলাম জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে। সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা করার জন্য স্থানীয় জনসাধারনকে অনুরোধ করেন বিজিবি অধিনায়ক।