শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

জাতীয় নির্বাচনে সঠিক দায়িত্ব পালনে কঠোর হতে হবে- কাপ্তাই ইউএনও

১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২৬ ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধকরণে বিভিন্ন অংশীজনদের নিয়ে সমন্বয় সভা করা হয়েছে। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে বুধবার (১৪জানুয়ারি) বেলা ১২টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে কিন্নরী হলে রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, ভোটকেন্দ্রে সকল দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঠিকভাবে দায়িত্ব পালনে কঠোর হওয়ার আহবান জানান। এবং যার যার মন্ত্রণালয় হতে যে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা যথাযথভাবে পালন করার আহ্বান জানান। তিনি গণভোট, “হ্যাঁ” এবং “না” বিষয়ে সচেতনামূলক তৃর্ণমূল পর্যায়ে প্রচার প্রচারণা করছে। ইতি মধ্যে তথ্য অফিস, প্রাথমিক বিদ্যালয়ে নারী ও মা সমাবেশ সকল পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে সচেতনামূলক সভা চলমান রয়েছে বলে জানান।

স্বাগত বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন। অংশীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল। উদ্বুদ্ধকরণ করণ সভায় সরকারি দপ্তর প্রধান, ইউপি চেয়ারম্যান প্রতিনিধি, মিডিয়া কর্মী, এনজিও ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।