শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির দীঘিনালায় ৭ বিজিবি‘র কম্বল বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
সীমান্তের অতন্দ্র প্রহরী” বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) মূলমন্ত্র বা স্লোগান হলো “সীমান্তের অতন্দ্র প্রহরীর পাশাপাশি দূর্গম এলাকার গরীব ও অসহায় মানুষের সেবার কাজও করছে।

পাহাড়ে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খাগড়াছড়ি দীঘিনালা বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বুধবার (১৪জানুয়ারি) সকালে দীঘিনালা উপজেলা বোয়ালখালী ইউনিয়নের পোমাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচি পালন করা হয়। শীতের তীব্রতায় ভোগান্তিতে থাকা পাহাড়ি ও বাঙালি অসহায় পরিবারের মাঝে বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, এসপিপি উপস্থিত থেকে সাড়ে ৩শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। একইসঙ্গে বাবুছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন, এএমসি’র নেতৃত্বে আয়োজিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাড়ে ৪শতাধিক জন অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

এসময় বিজিবি কর্মকর্তারা স্থানীয় জনপ্রতিনিধি কার্বারী(গ্রাম প্রধান) ও জনসাধারণের উপস্থিতিতে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন কেন্দ্র করে একটি জনসচেতনতামূলক সভা করেন। সভায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে ৭বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে মানবিক ও সামাজিক দায়িত্ব পালন করে আসছে। দেশের যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিজিবি জনগণের পাশে থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীঘিনালা উপজেলার ভোটকেন্দ্রগুলোতে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

শীতবস্ত্র ও চিকিৎসা সেবা পেয়ে কমলা ত্রিপুরা (৫৭) বলেন, বিজিবি সদস্যরা শীতের কম্বল দিয়েছে, চিকিৎসা সহ ঔষধ দিয়েছে তাদেও কাছে আমরা কৃতজ্ঞ।