শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

বান্দরবানের লামায় নগদ টাকা সহ ৪ গরু চোর গ্রেফতার

১১

॥ নিজস্ব প্রতিবেদক, লামা ॥
লামা উপজেলায় চুরি হওয়া দুটি চোরাই গরু উদ্ধারসহ চার চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ১০ জানুয়ারি ২০২৬ইং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ১০টা ৪৫ মিনিট পর্যন্ত লামা থানা ও চট্টগ্রামের লোহাগাড়া থানার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, লামা উপজেলার সরই ইউনিয়নের ঢেঁকিছড়া আন্দারী ফুলবাগান এলাকার একটি খামার থেকে থংপং ম্রো (২৪) নামের এক ব্যক্তির একটি ষাঁড় ও একটি গাভী চুরি হয়। এ ঘটনায় লামা থানায় নিয়মিত মামলা দায়েরের পর তদন্ত শুরু হয়।

লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সর্দার, মুহাম্মদ শাহজাহান কামাল, অফিসার ইনচার্জ, লামা থানা এবং মোঃ আতিকুর রহমান, পুলিশ পরিদর্শক (নিঃ), কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ীর তত্ত্বাবধানে এসআই দীপন পাল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল করিম (২৫), মোহাম্মদ কামরুজ্জামান (২৫), মোঃ আবদুল করিম (২৩) এবং মোবারেক আলী (৪৯)। গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তীর ভিত্তিতে চোরাই যাওয়া ২টি গরু এবং গরু বিক্রির নগদ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। লামা থানা পুলিশের এই সফল অভিযান এলাকায় চুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।