শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

দীঘিনালায় রশিক নগর দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটি গঠন

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় অবস্থিত রশিক নগর দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দীঘিনালা উপজেলার কৃতি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের অধীন পরিচালিত ইসলামিক ফাউন্ডেশন দীঘিনালা উপজেলা ফিল্ড সুপারভাইজার মুহাঃ আব্দুল হালিম।

গত ৭ জানুয়ারি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিংবডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০২৫ এর প্রবিধান অনুসারে মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনের মাধ্যম আগামী ২ বছরের জন্য এ মনোনয়ন দেয়া হয়। মনোনিত সভাপতিকে মাদ্রাসা পরিচালনা কমিটি ও সকল শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে রবণ করে নেয়া হয়।

এছাড়াও ইতোপূর্বে তিনি খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য (বিভাগীয় পর্যায় পুরস্কার প্রাপ্ত), বিশ্বসাহিত্য কেন্দ্রে প্রোগ্রাম অফিসার, ইউং পাওয়া ইন সোশ্যাল একশন (ইপসা) ফিল্ড কো-অরডিনেটর, দৈনিক নয়াদিগন্ত ও দি সান পত্রিকার জেলা প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অত্যন্ত সফলতার সাথে সম্পৃক্ত থেকে দায়িত্ব পালন করেন।
মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট আজিজ উদ্দিন জানান দীর্ঘদিন রাজনৈতিক বিবেচনায় সভাপতি মনোনয়ন হওয়ায় উচ্চ শিক্ষিত সভাপতি পাওয়া যায়নি। বর্তমান এই বিবেচনা না থাকায় আমরা উচ্চশিক্ষিত একজন সভাপতি পেয়েছি। এতে সামনের শিক্ষার গুনগত মান বৃদ্ধিসহ প্রতিষ্ঠানের নানান উন্নয়নের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে। ইসলামিক ফাউন্ডেশন দীঘিনালা উপজেলা ফিল্ড সুপারভাইজার মুহাঃ আব্দুল হালিম মনোনয়ন দেয়া হয়েছে। এতে আমরা সকল শিক্ষক ফুল দিয়ে বরণ করে নিয়েছি।