শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
পৌষের এই কনকনে শীতে বিপর্যস্ত শ্রমজীবী মানুষের জীবন যাত্রা। এই কনকনে শীতে অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল দশটায় রাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের হেলিপ্যাড মাঠে দুই শতাধিক পাহাড়ি বাঙ্গালী জনগোষ্ঠীর মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অত্র জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ সহ সেনাবাহিনীর অন্যান্য বিভিন্ন পদবির অফিসার বৃন্দ।

জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোন। আগামীতেও এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শীতবস্ত্র, কম্বল, জ্যাকেট, প্যান্ট, সহ নানাবিধ শীতবস্ত্র অসহায় হতদরিদ্র পরিবারের হাতে তুলেদেন জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি। এতে শীতবস্ত্র হাতে পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।