সিপিডি’র সভায় নির্বাচনী ইসতেহারে পার্বত্য চুক্তি বাস্তাবায়নে রোডম্যাপ চেয়েছে
॥ দেবদত্ত মুৎসুদ্দী গোপাল ॥
পার্বত্য চট্টগ্রাম তথা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, জেলা গুলোতে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক, আইন শৃঙ্খলা সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে আগামীতে যারা সরকার গঠন করবে সে সরকারের জোরালো ভূমিকা রাখতে হবে। দেশের ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইসতেহারে পার্বত্য চুক্তি বাস্তাবায়নে রোড ম্যাপ চেয়েছে। ১৯৭৩ সালে সংসদে ক্ষুদ্র জাতি সত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবি এর বাস্তাবায়ন করতে হবে। আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন দিতে হবে।
সিপিডির আয়োজনে রাঙ্গামাটি কাপ্তাই সড়কস্থ বার্গেলেক পার্ক এর সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১১ডিসেম্বর) সকল ১১ ঘটিকায আঞ্চলিক পরামর্শ সভায় নাগরিকরা এসব এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সরকারের কছে নাগরিকদের প্রত্যাশা জানতে ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বাংলাদেশ একটি ‘নাগরিক ইশতেহার’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। সারা দেশে এর কার্যক্রমের অংশ হিসেবে রাঙ্গামাটিতে নাগরিকদের প্রত্যাশা জানতে আসলে বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকরা তাদের বক্তব্যগুলো তুলে ধরেন।
এসময় চাকমা রানী ইয়েন ইয়েন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর, বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মনসুর, রাঙ্গামাটি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিযাছ, সুচরিতা চাকমা, রাজীব চাকমা, আরকি ত্রিপুরা, মেরী হাই হে, জিসান বকতেয়ার, মোঃ আব্বস, পারভেজ মোশাররফ সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, উন্নয়নন কর্মী, নারী অধিকারকর্মী, পরিবেশকর্মী, মিডিয়াকর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন।
এসময় আগামী সরকারের নিকট প্রত্যাশিতরা আরো বলেন, সংস্কার, বিচার ব্যবস্থা, পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বার্থ নিশ্চিত করা এবং তাদের দাবি পূরণ করতে হবে। চুক্তি অনুযায়ী পাহাড়ি এবং বাঙালিদের নিয়ে মিশ্র পুলিশ বাহিনী করার আহবান জানান। এছাড়াও চুক্তির বিভিন্ন ধারার সাংঘর্ষিক দিকগুলোর নিরসনে বক্তব্য উপস্থাপন এমনও দাবি জানিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম নাগরিক ইশতেহার প্রস্তুত প্রক্রিয়ার উদ্যোক্তা সিপিডির কাছে। পরে নাগরিকদের এসব দাবি সেন্টার ফর পলিসি ডায়ালগ এর (সিপিডি) সম্মানীয় ফেলো ও নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য উত্তাপন করবেন বলে জানান।