শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

মা-ছেলের একই তারিখ জন্মদিনে ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ উপহার

১২

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় মা-ছেলের একই তারিখে জন্মদিন হওয়ায় এবার ব্যতিক্রমি উদ্যোগে জন্মদিন পালন করেছে তারা। প্রতিবছর অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিন পালন করলেও এবার স্থানীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী উপহার দিয়ে বৃহস্পতিবার (১১ুডসেম্বর) মা-ছেলে জন্মদিন পালন করেছে।

মা-ছেলের জন্মদিন একই তারিখ হওয়াতে প্রতিবছর কেক কেটে অনুষ্ঠানের মাধ্যমে পালন করে থাকে। কিন্তু এবছর ১১ডিসেম্বর ব্যতিক্রম ভাবে কেক কেঁটে অনুষ্ঠানের মাদ্যমে পালন না করে সেই টাকা দিয়ে শিক্ষা উপকরণ খাতা-কলম-পেনসিল ও রাবার কিনে এলাকার ছাত্রছাত্রীদের উপহার দিয়েছেন। সাংবাদিক দম্পতির স্ত্রী হোসনারা আক্তার বলেন, জানুয়ারী মাসে স্কুলে ভর্তি হওয়ার পর এলাকার গবীর ছাত্রছাত্রীরা শিক্ষা উপকরণ খাতা-কলম-পেনসিল ও রাবার কিনতে পারে না। আমি ও আমার ছেলের জন্মদিন একই তারিখে হওয়ায় কেক কেঁটে অনুষ্ঠানের মাধ্যমে পালন না করে সেই টাকা দিয়ে শিক্ষা উপকরন খাতা-কলম-পেনসিল ও রাবার গবীর ছাত্রছাত্রীদের উপহার দিয়েছি। এতে আমার ছেলেও উপহার দিতে পেরে অনেক খুশি।

এ দম্পতির ২য় শ্রেণির শিক্ষার্থী শেখ মোঃ আদনান সাইফ বলেন, কেক কেঁটে জন্মদিন পালন না করে আমার বন্ধু শিক্ষার্থীর মাঝে খাতা-কলম-পেনসিল ও রাবার উপহার দিতে পেরে আমি অনেক খুশি। কবাখালী আল আমিন ইবতদায়ী মাদ্রসার ৩য় শিক্ষার্থী মোছা: সাহিদা আক্তার মা মোছা: আমেনা বেগম ও ১ম শিক্ষার্থী মোঃ হৃদয় এর মা বিবি মরিয়ম বেগম বলেন, জন্মদিন পালন না করে আমাদের ছেলেমেয়েদের কে খাতা-কলম-পেনসিল ও রাবার উপহার দিয়েছে। আমাদের ছেলে মেয়েরা অনেক খুশি।

সাংবাদিক মোঃ সোহেল রানা বলেন, বৃহস্পতিবার সকালে মা-ছেলের জন্মদিন পালনের জন্য টাকা দিয়ে বলেছি জন্মদিন পালনের জন্য কি কি লাগবে আয়োজন করা জন্য সন্ধ্যায় ফোন দিয়ে জানাতে চাই জন্মদিন পালনে কি আয়োজন করা হয়েছে। তখন মা-ছেলে বলেন, আমরা জন্মদিন পালন করছি পাহাড়ের উপরে মানে কি? জন্মদিনের টাকা দিয়ে গরীব ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন খাতা-কলম-পেনসিল ও রাবার উপহার দিচ্ছে। সমাজের ধনবান ব্যক্তিরা এধরনে ব্যতিক্রমি উদ্যোগ নিলে সমাজে অসহায়দেরও কষ্ট দুর হয়ে যাবে।