শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

ওয়াদুদ ভুঁইয়া নির্বাচিত হলে খাগড়াছড়ির সকল সম্প্রদায়ের শক্তিশালী সেতুবন্ধন তৈরী হবে

১৫

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
যারা শুধু নির্বাচনের সময় ভোট চাইতে এলাকায় আসেন, নির্বাচন শেষে জেলার বাইরে অবস্থান করেন তাদের মিষ্টি কথায় ভুল সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান বক্তারা। ওয়াদুদ ভুঁইয়া নির্বাচিত হলে খাগড়াছড়ির সকল সম্প্রদায়ের মধ্যে আরও শক্তিশালী সেতুবন্ধন তৈরী হবে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে সাবেক মেয়র বাদশা মিয়া ভিলার সামনে জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র কিশোর ত্রিপুরা এ কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুঁইয়ার সমর্থনে নির্বাচনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, যুববিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসেন সভায় সঞ্চালনা করেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আবু আহাম্মদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বি, সদস্য সচিব আব্দুর রহমান রানা, উপজেলা মহিলা দলের নেত্রী মনোয়ারা, অশোকারমা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি এবং পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথি বলেন, ওয়াদুদ ভুঁইয়ার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, সততা ও উন্নয়নমুখী ভূমিকা খাগড়াছড়িবাসীর কাছে সুস্পষ্ট। যে প্রার্থী সুখে দুঃখে এলাকায় থাকেন, জনগণের পাশে থাকেন এবং অভিজ্ঞ এমন যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। ওয়াদুদ ভুঁইয়া নির্বাচিত হলে খাগড়াছড়ির সকল সম্প্রদায়ের মধ্যে আরও শক্তিশালী সেতুবন্ধন তৈরি হবে। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে তাঁর জন্য দোয়া প্রার্থনা করা হয়।