শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

খাগড়াছড়ির রামগড়ে মসজিদ ও কবরস্থানের জন্য দু’ব্যক্তির ভুমি দান

১২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় পৌরসভার কালাডেবা এলাকায় মসজিদ ও কবরস্থানের জন্য ভুমি দান করেছেন অবসরপ্রাপ্ত সরকারি এক কর্মকর্তা ও স্থানীয় এক ব্যবসায়ী। ধর্ম ও সমাজের মানুষের জন্য এ কল্যানকর কাজ করায় তাঁদের প্রতি স্থানীয় সকল শ্রেণির মানুষ ধন্যবান সহ কৃতজ্ঞতা জানিয়েছেন। এ উপলক্ষে শুক্রবার (১২ডিসেম্বর) মসজিদ ও কবরস্থান নির্মানের জন্য ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে।

দেখা যায়, রামগড় পৌরসভার ৫ নং ওয়ার্ড কালাডেবায় আবাসিক মসজিদ ও কবরস্থানের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। এসময় ভূমিদাতা অবসরপ্রাপ্ত কাষ্টম কর্মকর্তা আব্দুল কুদ্দুস মোল্লার সভাপত্বিতে মসজিদ ও কবরস্থানে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ হাফেজ আহম্মদ ভুঁইয়া। এসময় উপস্থিত ছিলেন ভুমিদাতা মিন্টু কোম্পানী, রামগড় উপজেলা বিএনপি’র উপদেষ্টা কমিটির আহ্বায়ক মোঃ সিদ্দিকুর রহমান, সদস্যসচিব মোঃ ফয়েজ আহম্মদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ-আলম বাদশা, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক এ্যাডভোকেট করিম উল্লাহ্, উসমান গণি মোল্লা মসজিদ কমিটির সদস্যসহ স্থানীয় মুসল্লিরা।

ভিত্তিপ্রস্তর উদ্বোধনে এসময় মোনাজাত পরিচালনা করেন কালাডেবা জামে মসজিদের খতিব মুফতি আকরামুল হক। এসময় স্থানীয় এলাকাবাসী ভুমিদাতার এ উদ্যোগ সমাজের মানুষের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবে। আমাদের দেশের সামর্থবানরা মানব সমাজ এবং যে কোন ধর্মের কল্যাণে এগিয়ে আসা দরকার বলে উল্লেখ করেন। পরে ভূমিদাতা কুদ্দুস মোল্লা ও মিন্টু কোম্পানী মসজিদ ও কবরস্থান নির্মাণে ধর্মপ্রাণ মানুষকে মুক্ত হস্তে দান করার আহ্বান জানান।