শিরোনাম
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটকরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালনকাপ্তাই শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে জোন কমান্ডারের বৃক্ষচারা বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে সুমিতা’র পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন

পানছড়িড়ে হারিয়ে যাওয়া যুবককে খুঁজে দিল বিজিবি সদস্যরা

১১

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়িতে মানসিক রোগে অসুস্থ এক যুবক নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) ৩ ব্যাটালিয়ন এর সদস্যরা। বুধবার (১১ ডিসেম্বর) খাগড়াছড়ি সদরের তেতুলতলা এলাকা থেকে নিখোঁজ হওয়া ওই যুবককে পানছড়ি লোগাং বিজিবি ক্যাম্পের তৎপরতায় উদ্ধার করা হয়।

পরিবারিক সূত্রে জানা যায়, মানসিক রোগে অসুস্থ নিপুন দেওয়ান (২৮) দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে লোগাং বিজিবি ক্যাম্পের চেকপোস্টে বিষয়টি জানায়। পরে বিজিবির সদ্যরা তাকে উদ্ধার করতে তৎপরতা শুরু করে।

বিজিবির সুত্র জানায়, বিষয়টি জানার পর পরই সুবেদার মোঃ মোকলেস এর নেতৃত্বে ৯ সদস্যের একটি বিশেষ টহল দল তাৎক্ষণিকভাবে মাঠে নামেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শেষে তথ্য পায় যে নিখোঁজ ব্যক্তি বাবুরাপাড়া এলাকায় অবস্থান করছে। পরে বিজিবির টহল দল পরিবারের এক সদস্যকে সঙ্গে নিয়ে দ্রুত সেখানে পৌঁছে রাত ৯টার দিকে নিপুনকে উদ্ধার করে। উদ্ধারের পর তাকে লোগাং বিজিবি ক্যাম্পে আনা হয় এবং পরবর্তীতে তার চাচা পুলিশ বিভাগের এএসআই প্রণবর চাকমা (৫০)-এর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযানের জন্য পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিজিবির এমন মানবিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে প্রশংসার জোয়ার তুলেছে।