শিরোনাম
খাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটকরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালনকাপ্তাই শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে জোন কমান্ডারের বৃক্ষচারা বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে সুমিতা’র পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসনবান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রী

কাপ্তাই শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে জোন কমান্ডারের বৃক্ষচারা বিতরণ

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
সরকারের বৃক্ষরোপন কর্মসুচীর অংশ হিসেবে দেশে বিভিন্ন পান্তে চলছে বৃক্ষরোপন অভিযান। এখন ভরা মৌসুম বৃক্ষ রোপন করার। পরিবেশের সুরক্ষা এবং প্রকৃতিকে সবুজায়নের লক্ষ্যে রাঙ্গামাটিতেও চলছে বৃক্ষ রোপন অভিযান। বৃক্ষরোপন অভিযানকে সাফল্য করতে কাপ্তাইস্থ শিক্ষা প্রতিষ্ঠান শিশু নিকেতেনের ছাত্র ছাত্রীদেও বৃক্ষচারা বিতরণ করলেন সেনাবাহনিীর সদস্যরা। সোমবার (৩ আগষ্ট) পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে কাপ্তাই শিশু নিকেতন স্কুলে এ কর্মসুচী পালিত হয়েছে।

বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ উপলক্ষে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই জোন কমান্ডার (৩৮ বীর) লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল কাদির শুভ, পিএসসি। অনুষ্ঠানে শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহেনা আক্তার, কাপ্তাই জোনের কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় জোন কমান্ডার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের কারনে পরিবেশের উপর বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানো ছাড়া কোনো বিকল্প নেই। তিনি সবাইকে বৃক্ষরোপণে উৎসাহিত হওয়ার পাশাপাশি অপ্রয়োজনীয়ভাবে যে কোন গাছ কাটা থেকে বিরত থাকার আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরাও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে প্রধান অতিথি জোন কমান্ডার শিশুদের মাঝে বৃক্ষচারা বিতরণ করেন।