শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটকরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালনকাপ্তাই শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে জোন কমান্ডারের বৃক্ষচারা বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে সুমিতা’র পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসনবান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণ

তৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে বিএনপির ৫নং ওয়ার্ড (খ) শাখার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। তৃণমূল ঐক্যের আহ্বানে রাজনীতি চর্চায় নতুন এ কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকরা হয়। এ নিয়ে সোমবার (৩আগস্ট) এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়েছে।

৩নং পানছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড (খ) শাখা বিএনপি’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইলিয়াছ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলীসহ দলীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য মোঃ হাসানুজ্জামান হাসান।

প্রধান অতিথি বেলাল হোসেন বলেন, দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। ওয়ার্ড পর্যায়ে নতুন কার্যালয় প্রতিষ্ঠা সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। পরে সকলে মিলে ফিতা ও কেক কেটে ৫নং ওয়ার্ড (খ) শাখা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।

বক্তারা তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা এবং জনগণের পাশে থাকার আহ্বান জানান। একই সাথে কার্যালয়টি করাতে রাজনৈতিক চর্চারও সুযোগ সৃষ্টি হয়েছে বলে তৃণমূল নেতৃবৃন্দরা মনে করেন।