শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষেরখাগড়াছড়ির রামগড়ে পারিবারিক কলহের জেরে বিষপানে গৃহবধূর মৃত্যুলক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

খাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটক

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে মাদকবিরোধী অভিযানে প্রদীপ বড়ুয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পানছড়ি থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্ধ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে পানছড়ি উপজেলার ৩ নম্বর পানছড়ি সদর ইউনিয়নের রাবার ড্যাম এলাকার যাত্রী ছাউনি সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পানছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই-নিঃ) রাখিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় প্রদীপ বড়ুয়াকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া ইয়াবাগুলো জব্দ করে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পানছড়িতে মাদকের বিস্তার ঠেকাতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।