শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষেরখাগড়াছড়ির রামগড়ে পারিবারিক কলহের জেরে বিষপানে গৃহবধূর মৃত্যুলক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালন

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী’৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

রবিবার (২আগস্ট) সকালে জোনের উদ্যোগে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল, তুলাবান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তুলাবান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং জোনের অন্যান্য কর্মকর্তারা।

এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, ২৭ বিজিবি মারিশ্যা জোনের উদ্যোগে এ পর্যন্ত বিভিন্ন প্রজাতির মোট ২৮ হাজার ৯০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।